০৮ মার্চ ২০১৪

রাজেশ চট্টোপাধ্যায়


বৃষ্টি ভেজা চোখে


তোমার চোখে বৃষ্টি হলে
কাদা হয় আমার আঙিনা ।
তুমি এস না আমার কাছে
বড় পিচ্ছিল এ হৃদয়
পড়ে যাও যদি পাছে
তখন আবার বৃষ্টি নামবে
        আমার চোখে ।





০৬ মার্চ ২০১৪

জৈদুল সেখ


মায়াফল


বিস্ময়ের তারা, আশ্চর্য মানুষ
আর বিস্ময়ের আশ্চর্য মানুষের মন ।
ঝপটা বাতাসে সাজে স্বর্গরাজ্য
সৃষ্টি তার ভিতর এক দৃষ্টিতেই ।
আবার রক্তের ভিতর রক্ত চোখে
সবপ্রেম হারিয়ে হৃদয় পুড়িয়ে ।

মোহনার মায়া মন্থনে খোলে সব কর
আবার সব দ্বার বন্ধ মন ভাবে যদি পর ।