২৬ জানুয়ারি ২০১৬

মহম্মদ সামসুর রহমান

ফুল হয়ে থাকো 

বরং তুমি ফুল হয়ে থাকো 
যেমন ছিলে আগে 
অনেকদিন আগে; 
ফুল না হলেই অপরের হাতে নষ্ট হতে হয়; 
কবিতার এইটুকুই দাবি 
তুমি ফুল হয়ে থাকো; 
কবিরা ফুল ভালোবাসে 
কবিদের শরীরে কোনো বাগান নেই 
কো্নো গাছ নেই 
তবু কবিরা ফুল ভালোবাসে;
কবিতার হাত ধরে কবিতার পায়ে ঘুঙুর পরিয়ে 
কবিরা স্নান করে কবিতার জলে; 
ফুল দিয়ে মালা গাঁথে কবি 
পরিয়ে দেয় কবিতার গলায় 
কবি মুক্তি চায়- 
প্রেম কবিকে মুক্তি দেয়না কোনোদিনই... 



অনুভব কর

উন্মাদের ডায়েরি থেকে
লেখার জন্য কাগজ লাগে, কলমও। 
ইদানিং ডেস্কটপ লাগে অথবা ল্যাপটপ, 
ট্যাবলেট লাগে অথবা স্মার্টফোন। 
অথচ, একজন নারী ও একজন পুরুষের 
গোপনাঙ্গ রচনা করে কত শত মহাকাব্য। 

যে বর্ণমালা উপেক্ষিত অথচ গুরুত্বপূর্ণ 
তাদের খোলামেলা চর্চার কথা সিলেবাস বলে। 
তারপরও ক্লাস এইটের রূপমের ব্যাগে 
জীবনশৈলী নয়, চটি বই মেলে।