১৫ এপ্রিল ২০১৫

জৈদুল সেখ

তুমি কে 

তুমি কেউ না! না-জীবন, না - যৌবন!
তবে জীবন সংগ্রামে অস্বীকার করা যায় না।
অস্বীকার করা যায় না-ফুল নিস্পাপ।
তাই তোমার 'পর নির্ভর করছে আনেক কিছু,
অথচ তুমি বল -আমি তোমার কে!

কথা বলেছিলাম মৌ-এর সাথে -
মুখ দেখবেনা ফুলের, বসবেনা তার উপর ;
উত্তরে বলেছিল -
বঞ্চিত করার আগে আমাই দগ্ধ করো ;সেই ভালো!
তাই বলে বিসর্জন দিতে পারব না -
নন্দনের রূপ-রস-গন্ধকে।

এবার তুমিই বলো -আমি তোমার কে?
সমুদ্রের স্রোত যতই দূরে যাক, হারিয়ে যাক কোটি বার,
ফিরবেই সে ফিরবে -অনাবিল আনন্দে, তৃপ্তির সেই কূলে।
আসল দুঃখ কী জানো -
চমৎকার প্রেম নিয়ে জম্মেছি-অথচ
আসহ্য বিরহ নিয়ে বিদায় নিতে হয় …!!! 





আজাদ বঙ্গবাসী

একটাই তো শরীর দেব কয় জনে

একটাই তো শরীর দেব কয় জনে
ঘুমের দাবিতে শরীরের ভাঁজ বিছনাগত হতেই 
তুষার ঝড়ের মত ঝরে অঝর কাব্যি
করোটির জেলে কাঁদে 
ভাত দৌরাত্মের অভিনয়। 
আহা! আরও একজন থাকে  
ভালোবাসায় চেয়ে
তার নাম মহাশয় নিবৃত্তে সে একা রয়...
দেহ ভাঁজ বিছনাগত হতেই ঘুমটানে....,কাব্যি টানে....., প্রিয় ইশারা টানে.....
ভেতরের একলা এক বাউল টানে...
এই একটা তো শরীর দেব আমি কয় জনে  |