২৩ আগস্ট ২০১৭

ঈশাণী ব্যানার্জী



উদাস হাওয়ায়
   
   আমায় ডাকে কোন উদাসী
   আমার প্রাণে বাজায় বাঁশী,
   ছোটে যে মন মৈঠো বাঁশীর টানে
   ছোটে হৃদয় চেয়ে তোমার পানে;
   বয় যেমনে অঝোর শ্রাবণ ধারা
   তোমার সনে মন যে পাগল পারা
   স্বপ্নে তোমার রঙে রঙিন হওয়া
   শেষ বেলাতে তোমায় কাছে পাওয়া
   বৃষ্টিস্নাত রাতের আবিলতা
    তোমার মনের স্নিগ্ধ আবেশতা
   গভীর রাতের মুগ্ধ মাদকতায়
   ঊষার আলোর শান্ত স্নিগ্ধতায়,
   আমি তোমার উদাস বাঁশীর টানে
   হারিয়ে গেছি কোন সে মেঠো গানে।।

জৈদুল সেখ


রক্তাক্ত শব্দ

চারদিকে কী ভয়ংকর অন্ধকার!
সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার কান্নাও শোনা যায়না!
মা স্নিগ্ধ বুকে পরম আদরে জড়িয়ে ধরেছে
      
অজানা আতঙ্কে...
সাতচল্লিশের নিরাশ্রয় ; একাত্তরের অনাহার
       
কী ভাবে ঘুমায়!
মরতে মরতে যেন অন্তিম নিঃশ্বাস চিৎকার করে উঠে!
শব্দ নেই, কেবল ফাঁপরে উঠে ...
কে, কারা? তাকে হরণ করে নিয়ে যায় কালো আকাশের কোণে!
সুন্দর পৃথিবীতে মানুষ কী এই ভাবে বেঁচে থাকে!
খুঁজে পাচ্ছিনা স্বপ্ন, তার মানে  ...

সন্তান হারা মা দিনের পর দিন চোখের জলে চেয়ে থাকে ...
      
সে ফিরবে, সে ফিরবে ...
আদর করে বকুনি দিয়ে আঁচলে মুছিয়ে দেবে কান্না ...
সে আর ফিরে আসেনা ...
কিন্তু অজানা পথে এক শব্দ এলো - মৃত্যু ...!
কানে বাজতেই ঘোর অন্ধকার আবার মৃত্যু ....