২৩ জুন ২০১৪

সুপ্রিয় মিত্র


আড়ালে আড়ালে 

দুপুর গুলো সারাটা দিনের
দুরন্ত সন্তান। পুরোদস্তুর যেন লায়েক ।
সকালের স্মৃতি ,বিকেলের প্রতি অন্ধ পিরিত –
কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয়না।
আমি এসব বুঝতে শিখেছি। তাই হৃদয়কে
ক্লান্তির রুমালে ভাঁজ করে , সে সময় কলেজ যাই –
 ক্লাস করি - কবিতা লিখিনা কখনো।
তাতে আরো চ'টে গিয়ে অসম্পূর্ণ দহণে দুপুর ,
হলুদ হয়ে ওঠে। তারপর বিকেল গড়ালে
নিজেরই অহং-এ জ্বলেপুড়ে কমলা-লাল গোধূলি হয়ে যায়।

ঘরে ফিরি। দরজা খুলি বিবশ গতায়াতের। দেখি ,-
কখন সে জানলা দিয়ে ঢুকে আমার জন্যে করে রেখেচে এককাপ লাল চা ... 
বিদায় নেবার অপেক্ষায় নাজুক ঝরে পড়ছে 
বারান্দায় রেলিং  সীমান্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন