২৯ এপ্রিল ২০১৭

সুবীর সরকার

জাদু

ক
।
জাদুর ভঙ্গিমা জানি
। শুকিয়ে যাওয়া
জলধারায় কে আর নৌকো ভাসাবে!
#
এত এত নিমকাঠ
।ব্যঞ্জনধ্বনি।

খ
।
ঘূর্ণিজলে শামুক ঝিনুক
বাঘপুলের গায়ে মেঘের
            ছায়া
হাওয়ায় দুলছি
।
না ঘুমিয়ে কাটিয়ে দেয়া
      তিন তিনটি রাত
এ কাহিনির কোন শুরু নেই
আলো নিভিয়ে দিন
বন্ধ করুন বাক্সের
           মুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন