০৫ ডিসেম্বর ২০১৩

সানি সরকার


সুর, সম্পর্ক, মগ্নতা 




পিয়ানোর সামনে যখন দাঁড়াই
প্রতিটি সম্পর্কের সুরগুলো সামনে
এসে দাঁড়ায়, ওষ্ঠ ভিজে যায় ...
একটি সুতো সামনে দোলে, আর বড় আপন মনে হয়
অভিজাত রঙের মধ্যিখানে আমি
তাদের বেড়ে যেতে দিই
ইচ্ছে মতো
পিয়ানোর সামনে স্পষ্ট দেখা যায়
একটি মৌরি গাছ, একটি নিঝুম
গোলক

এমন চমৎকার দৃশ্যের ভেতর এক মুহূর্তেই

নড়ে উঠল নাভি মূলের আগুন, ধ্বংসস্তূপ ... 








রাজকুমার শেখ


এই বৃষ্টির কসম, চোখের জলে চাঁদ ধুয়েছি 




এই বৃষ্টির ফোঁটা ছুঁয়ে বলছি
তুমি আমার শ্রাবণ খোলা আকাশ
আমার মুঠোয় ভরা ছাতিম গন্ধ
আমার সুখ
আমার দুঃখ
আমার বাশির সুর ।
এই বৃষ্টির মতো পেয়েছি তোমাকে


চোখের বৃষ্টি ফোটাতে ধুয়ে রাখি আমার চাঁদ ...