০৩ নভেম্বর ২০১৩

ইন্দ্রনীল তেওয়ারী


কিছু বেলাইন

ইন্দ্রনীল তেওয়ারী

১.
নিঃশব্দে কয়েকটি ঘুম চলে যায় ঘুমের দেশে
আমাদের সকাল তবু জেগে ওঠে না
২.
কিছুটি নিলে কিছুটি দিতে হয় 
হৃতপিন্ডের সবকটি শব্দ দিলাম তোমায়
আমাকে একটি করুন মৃত্যু দিও
৩.
এই যে তুলে নিচ্ছ হাসি
লিখে লিখে জানাচ্ছ কান্না

তোমার জন্য অনেক বয়স্ক রাত পার করেছি
ঘুমহীন চ্যাট এর দেয়ালে দেয়ালে 
৪.
কতদিন ঘুমোতে দেবে না আমাকে ?
কতদিন ছুয়ে থাকবে আঙ্গুল কী বোর্ড ?

স্ক্রিন থেকে ছিটকে বেরিয়ে এসে গুমখুন করে যাও আমায়
৫.
সবুজের অন্য কোনো মানে থাকতে নেই বুঝি ?
তবে কেন ঘাসের দিকে তাকেলেই কিছু অক্ষর ফুটে ওঠে ?
৬.
কোনো এক আকস্মিক মাঝরাতে তুমি চিরহরিত হয়ে উঠবে 
এইরকম কিছু বেলাইন ভাবনার কারণেই সোশ্যাল সাইট গুলি
জেগে বসে আছে অনন্ত অন্ধকার রাত
৭.
যে যার ঘুম হাতে নিয়ে বসে থাকি আমার সবাই 
সুন্দর গভীর রাত এলে চোখে জড়িয়ে নিতে হবে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন