০৮ ডিসেম্বর ২০১৪

সেঁজুতি ভট্টাচার্য

মেঘ 


তোমার ঘরে মেঘ জমলে
আমার চোখে বৃষ্টি নামে
হৃদয়ের বুকে জমিয়ে রেখেছি জলপ্রপাত
মনে হয় আকাশের সূর্য নিভে গেছে
পায়ে মেঘ সন্তান পড়ে থাকে
আসব আসব করে আজ নেমে এলে
একটা পৃথিবী একটা জীবন
নিয়েছি তাই ভাগ করে
আর হার মানি এখানেই ।



জৈদুল ইসলাম

জ্যান্ত হতে চিঠি 


জীবনে কষ্ট ভরা যন্ত্রণা 
ও ভ্যাপসা অনেক স্বপ্ন কিন্তু এলোমেলো 
ধরে রেখো না
দেখে লাভ নেই ধ্বংস করো, পাথর করো 
বাঁচতে চাইছো, সংগ্রাম ছাড়াই 
চেষ্টাও করো না, মরে যাও নিজে থেকেই 
দেখবে মরবে না । 
তবে জ্যান্তও থাকবে না 
কেবল রয়ে যাবে  
সংগ্রামী রাতের কয়েকটা চুমু 
.... আর ....  
আর যার জন্য তুমি মরতে চাও 
সেই তোমাকে বাঁচিয়ে রাখবে 
হতে পারে কবিতা অথবা 
আমার মতো এঁটো চায়ের গ্লাস ।