১০ জুলাই ২০১৫

সেঁজুতি ভট্টাচার্য্য

ছদ্মবেশ 


মেঘের ভেতর তোমার জলছবি 
      জল পড়ে, 

                    আমি অঞ্জলী ভরি 

জল ধরি,  স্নান করি নব ধারাপাতে 
                  তবু তৃষ্ণা মেটে কই ? 


ফিরে এসো তুমি 
    বিকালের রোদপোড়া ছায়াহয়ে 

তুমি বীর্য ধারন করো 
    আমি দাঁড়িয়ে রয়েছি 

তোমার ভেতর শত সহস্র গাছ লুকিয়ে আছে । 






রাজেশ চট্টোপাধ্যায়

জলরং কথা 


রাস্তা দিয়ে বেয়ে যাওয়া জল 
চোখকে উপহাস করে। 
ছাতার তলে কুয়ো খোঁজে ব্যাঙ-মন। 
কাদার উপত্যকা জুড়ে শুধু ছাই 
পোড়া গন্ধ। 
আসলে জলের কোনো রং হয় না।