শুভদৃষ্টি
হৃদয় জুড়ে বৃষ্টি এলো
সিক্ত হল চিত্ত,
ঠোঁটে মেলা হাসি নিয়ে
পূর্ণ প্রেমবৃত্ত ।
চক্ষুদুটি ভাবপূর্ণ
কল্প রঙিন ভঙ্গি,
এসে গেলো বিদায় বেলা
ছাড়তে হবে সঙ্গী।
জানি আবার হবে দেখা
কথা হবে অনেক
মেলা কষ্টে এলাম ছেড়ে
তোমার-আমার ক্ষণেক ।
শূন্য মুহূর্তের কবিতা
দুই পারে আলো ছিল
দু'পারেই অন্ধকার
নেমেছে কখন, খেয়ালই করিনি!
বিপন্ন ঢেউয়ের পানে তাকিয়ে দেখেছি
আলোটুকু নিভে গেলে
অন্ধকার কীরকম গাঢ় হয়ে ওঠে-
শ্বাপদের চোখের মতন
নক্ষত্রেরা জ্বলে ওঠে ।
পায়ের তলার মাটি সরে সরে যায়
ভালবাসাহীন এক পৃথিবীর 'পরে ।