০৩ আগস্ট ২০১৫

গার্গী মুখার্জী

বৃষ্টি পরশ 


বৃষ্টি  মেঘের পরশ মেখে
সিক্ত মন ও প্রাণ
সবুজ বনে লাগল দোলা
এলো  খুশির বান ।

মেঘ জেগেছে আপন ঢঙে
আপন সুরে তালে,
বর্ষা রানি ভুবন মাতায়
আপন রূপের জালে ।

চিকনপারা কচিপাতা
পুকুর ভরা জল,
নদীর বাঁকে জলের দোলা
ছুটছে কল কল।

বর্ষারানি প্রেমের খেলায়
ভুলে আপনপর,
মেঘের বুকে স্তর জমিয়ে
বানায় নিজের ঘর । 






রাজকুমার শেখ

বৃষ্টি বৃষ্টি কবিতা


বৃষ্টি ঘুঙুর পায়ে বেধে 
রাধা নাচে
বৃষ্টি বয়স পেরোনো কৃষ্ণ 
কদমফুলের গায়ে শুধু
তোমারই নাম লেখে 
বৃষ্টি বাজে... 
বৃষ্টি নাচে...