১৪ অক্টোবর ২০১৫

গজদফসগভভ


মৌসুমী রায় ঘোষ

বলিরেখা 


আদিম গুহার অন্ধকার দেওয়ালে
পৃথিবীর প্রথম শিল্পীর আঁচড়ে মিশে আছে বলিরেখা 
অন্দিতে সন্ধিতে গাঁথা অভিঞ্জতা নদী
অসম্ভবের কাহীনি গর্ভে নিয়ে
বয়ে যায় অজানা গন্তব্যে
নদী মেশে নদীতে 
শেষ নেই কোনো
মাঝে মধ্যে চলকে ওঠে অভিঞ্জতা
ভিজিয়ে দেয় পাড়ের কালো বালি
জটিল-কাদা-কাদা-সোঁদাগন্ধ ভরা
পাতাঝাঁঝি, প্ল্যাঙ্কটন আর সবুজ
সৃষ্টি করে থমথমে রহস্য
পিচ্ছিলতার কারনে রহস্য-সংক্রমন হয়
জরা আর বলিরখার এখানেই মিল
দুজনে জুবুথুবু বসে দূরে চেয়ে থাকে নিষ্পলক
একটা ছবি ক্যানভাসে ফুটে ওঠে
সূর্যাস্তের সূর্য ডোবা
অথবা-- শেষ সূর্যরশ্মি