০৪ অক্টোবর ২০১৭

খুশবু আহমেদ

শরৎ অবসান                             

দিগন্তে ঘুড়ি ওড়ানোর তীব্রতা
মহালয়া,গান আগমনীর সাজে
শুরু হয়েছিলো উমার যাত্রা|
কাশের স্নিগ্ধতা নিমজ্জিত !
শিউলি শুকিয়ে গেছে প্রান্তরে,
বেতারে মহিষাসুরমর্দিনী অন্ত|

 দেবীর বোধন,কলা বৌ র স্নান
  খুশিতে ভরেছিল প্রাণ |
মাঠের ওপারে আর দোলে না কাশের চামর |
কুমোরটুলির মূর্তি গড়াও ম্লান!

    অপূর্ব ধূপের গন্ধে ,ঢাকে পড়ল কাঠি
     মনের গভীর এককে শূন্যতা,
    ঢাকের বোলে বিসর্জনী
    বিষাদে বিবাদ ভুলি|
    বৃষ্টিপাগল শরত নিল বিদায়
    অবসান- আরও একটি শরতের |



তাহির হাসান

আসবে নাকি?

আসতে পারি তবে শর্ত আছে।

কি শর্ত?

থাকতে হবে পেখম মেলে
রাজকন্যার সাজে,
সূর্য ডোবার অন্ধকারে
সন্ধ্যা হবার আগে।

সন্ধ্যা! সেতো হয়েই গেছে ক্ষণ প্রহর আগে।

সেতো আমার সন্ধ্যা নয়।

কি তোমার সন্ধ্যা তা’লে-

শুনবে তবে?

বললে পরে -

চাঁদটি যখন উঠবে ফুটে
তোমার মুখের অন্তরালে,
মিশবে বাতাস, ফুটবে ফুল
লজ্জারাঙা সেই স্বভাবে।