০৫ নভেম্বর ২০১৩

জুঁই সরকার

অতঃপর
জুঁই সরকার 

শরীর ভেজা সলতে
তোমার প্রদীপে আগুন জ্বেলে
ভেসে যাই নদী

যতক্ষণ ভেসে থাকা যায়

যতটুকু ক্ষমতা এ জীবনের

ক্ষেপাটে সিজিওনাল
শীতকাল অনেক পুরোনো ঘরবাড়ি ঘুরে আসে
মনে হয় আমাদের চাঁদ আলো বদলায়

অতঃপর

কুমারীত্ব ভাঙনের সূত্র ধরে
অভিমানের প্রাচীর দৃঢ় হয় 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন