০৯ মে ২০১৪

কবিতা - দীপান্বিতা পাল


মেহগনি 



১
আরো কয়েকটা দিন বেশি
অপেক্ষা করব বৃষ্টির জন্য
ততদিন ঝড় লাগুক মেহগনির পাতায়
আরো বেশি কয়েকটা দিন
দমকা হাওয়া এলোচুলে
প্রতিপক্ষ, কঠিন লড়াই হোক। 


২
আমার মেহগনি গাছটা কেবল
তো্মার নাম জানে
এইভাবেই আদার দোকানে
ফুলকপির বিবর্ণ সবুজে
মাংস রান্নার ম্যারিনেটে 

একদিন আমি তো্মাকে পুরোটা হারিয়ে ফেলব। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন