১০ জুলাই ২০১৫

ইন্দ্রনীল

সাপ্তাহিকী 

১. 
হাসির মতো এস 
বৃষ্টি প্রণয়ে 
কান্নার জল ধরে রাখার পাত্র নেই আমার  


২. 
চোখ বড় না হৃত্পিণ্ড 
এখনো জানিনা  
শুধু জানি যেটুকু অসুস্থতা 
সেটা চোখে 


৩. 
প্রতিদিন সাক্ষী থাকি   
বিকেল-সন্ধ্যের মিলনের 
পাতা ঝরে যাওয়ার আওআজ শোনা যায় না 


৪. 
এলাহাবাদের সঙ্গমের প্রসঙ্গ সামনে আসতেই 
মনে পড়ল 
এবার গঙ্গা আরতি শুরু হবে 
কত শত বিকেল হারিয়েছে এ-তটে 


৫. 
জীবনের কাছাকাছি ফিরে এস কখনো 
চারাগাছ এখন মহীরুহ 
তোমার জন্য যে ছায়ার আয়োজন 
সেখানে এসে চোখ ছুয়ে যেও আমার 


৬. 
ডাকনামে ডেকো আমায় 
পূর্নিমা-জ্যোত্স্না-চাঁদ 
তিনটেই অভিন্ন 
শাশ্বত আমি 
আগে যা ছিলেম, এখনো তাই...ই  


৭. 
ফটো-ফ্রেমে বাঁধানো ছবিটা লালচে এখন 
তবুও.... 
ছোট ছোট ঢেউ-এ ভেসে যেতে চাই একবার 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন