১৪ অক্টোবর ২০১৫

ইন্দ্রনীল

অবসর 


কত গাছ পথের ধারে নিশ্চুপ 
যারা অবসরে আজ, 
মন্থনে যদি উঠে আসে
বেঁচে থাকার বীজমন্ত্র 
তবে অবসরেও
মৌন মিছিল করা যেতে পারে ।
বেঁচে থাকার তাগিদ বেড়ে যায় 
অবসরে, 
ভোগ আর ভোগান্তির মাঝে
যেটুকু দীর্ঘশ্বাস....
সেটুকু বাদ দিলে শুধু নকল দাঁত 
শরীরের রন্ধ্রে রন্ধ্রে তখন 
অবসরের হিমেল হাওয়া ।

গতিজাড্য থেকে স্থিতিজাড্য ,
চলমান পৃথিবীতে লেগে যাওয়া গ্রহণই 
অবসরের সংজ্ঞা.... জানি
-- 










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন