১৪ অক্টোবর ২০১৫

তাহির

প্রেম
                   
 
জোৎস্না রাতে 
মাঝদরিয়ায় মাঝি নিয়ে 
নৌকায় বসে প্রেমকরিনি ।
জনশূন্য কোনো বৃহৎ পার্কে
হয়তো গেছি এক কিংবা দুদিন ।
দামি রেস্টুরেন্টে বসাতে পারিনি 
ফাঁকা কাঙালের পকেট নিয়ে ।
প্রেম করেছি, প্রেম দিয়েছি 
উজাড় করে ।
পরিত্যাক্ত রেলাইনের 
ফাঁকা প্ল্যাটফর্মে হাতে হাত দিয়েছি ।
ব্যস্ত করিডরে সবাইকে লুকিয়ে  
স্পর্শ করেছি, এক বা বারবার ।
প্রেমকরেছি, প্রেম দিয়েছি 
উজাড় করে । 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন