০৩ নভেম্বর ২০১৬

হরেকৃষ্ণ দে

মিথোজীবী

নরম রোদের বিছানায় এল.ই.ডি ল্যাম্প।
গলিত উষ্ণতার বাষ্পায়িত দিগন্তে
হৃদয়ের আনাগোনার শব্দ।
লালায়িত ওই উষ্ণতা,
কামনার ভষ্মীভূত ছাই,
আত্মজদের আগামী পৃথিবীকে গ্রাসকরে।
নিস্পাপ শিশুদের খেলাঘরে
সুন্দরের আরাধনা।

উড়ন্ত হৃদপিণ্ডে

লিখে যাই মিথোজীবীর মানচিত্র ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন