০৪ অক্টোবর ২০১৪

রাজর্ষি মজুমদার


অন্ধকারের মদ


অন্ধকারে থাকলে হাত নাড়াতে ভয় লাগে
দরজার দিকে যেতে যেতে -
সে যেন আমার নয় ; কতকাল পুরোনো বিছানা।
কতকাল পুরোনো হয়েছে ভয়।

শহর আমায় সাহস দিয়েছে, রাস্তাকে বাতি।
কাঁচের গ্লাসে করে মদ খেয়ে গেছে অন্ধকারে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন