০৩ অক্টোবর ২০১৭

শুভাশীষ চট্টোপাধ্যায়

ইলিশ কাঁদে
  
সবাই মাতে বর্ষাকালে,
              ইলিশ খাওয়ার নেশা, 
আমিও মাতি মনে মনে, 
                 পেনশনটাই পেশা। 
হাতড়ে পকেট গুনেই দেখি, 
                 আছে একশ-বিশ, 
তার মধ্যে  আনতে হবে, 
                  একটা বড় ইলিশ। 
চোখ বুজে যাই বাজারেতে-- 
                  কানটা খোলা রেখে, 
হাঁকছে ইলিশ আটশো-হাজার,
                  বরফ দিয়ে ঢেকে। 
ভিড়  ঠেলে যেই এগিয়ে গেলাম,
                   এতো ইলিশ খোকা! 
দেখতে ইলিশ, নামেই ইলিস, 
                      ইলিশ দিলো ধোঁকা। 
পাশেই বসে ব্যাজার  মুখে, 
                    হাসছে তেলাপিয়া,
পেনশনার-রা খায়না ইলিশ,

                    সর্ষে বাটা দিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন