০৩ নভেম্বর ২০১৬

দেবাশিস সাহা

প্রসাধন

          আলোর ঘনত্ব অনুযায়ী
বাড়ি ও বদলে নেয় মানুষ
তুমি ঘর সাজাও
আয়না সাজিয়ে দেয় তোমাকে
চুলগুলো কখনো কখনো
 বেড়াতে যায় মেঘেদের সাথে
 পুকুরপাড়ে
অবেলায়  এলোমেলো যত্নের অঙ্গ
সময়ে সময়ে তেল দিয়ে
শাসন ও সোহাগ

হে বৃক্ষনাথ
কি গাছজন্ম দিলে

মানুষের মুখোশে মিথ্যে হাসি সাজাই




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন