০১ সেপ্টেম্বর ২০১৬

দুটি কবিতা - শুভজিৎ রক্ষিত

জোঁক

ছোটোখাটো চেহারা বলে পাত্তাই দাও না,
পাতার আড়াল ধরে তাই কামড়ে ধরি।
শরীর, রক্ত চুষি, মাথায় চাপে খুন ---

নাছোড় আমি, জানি, দুর্নামের ভাগী।
কদর্যে উদাহরণ হই মানবসমাজে
তাই বুঝি ঢাল মুখে প্রতিরোধী নুন...?



উদ্ভাস

একসময় নিষিদ্ধ ছিল গমের শস্যদ্বীপ ---
আদম-ইভের বাগান; তারপর প্রবল শস্যতাড়ণায়
মানুষ আঘাত হানে মেঘে, আঙুরলতায়।

সন্ধিসূত্রে আগুনের ভিতর খুলে যায় বাদামি অবয়ব ---
বর্ষণে বর্ষণে সরস মৃওিকা খুঁজে নেয় অদ্ভুত বীজ;

তারপর, না অগ্নি, না জল; জমিন জুড়ে শুধু আলোর উদ্ভাস! 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন